ভারত থেকে আনা ১৫৮ বস্তা চিনিসহ আটক ৪

প্রথম পাতা » চট্টগ্রাম » ভারত থেকে আনা ১৫৮ বস্তা চিনিসহ আটক ৪
শুক্রবার, ১৬ জুন ২০২৩



ভারত থেকে আনা ১৫৮ বস্তা চিনিসহ আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ১৫৮ বস্তা চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) দুপুরে উপজেলার কুটি বাজারের একটি সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার রানিয়ারা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. মাসুদ পারভেজ (৩২), কুমিল্লা জেলার দেবীদ্বার থানার চরবাকর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে টিপু সরকার (৩০), একই গ্রামের খোকন মিয়ার ছেলে মামুন মিয়া (২৫), বরিশাল জেলার গৌরনদী থানার দয়াসুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে সোহাগ সরদার (২৫)।

কসবা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কুটি বাজারের একটি পাকা রাস্তা থেকে দুটি পিকআপ ভ্যান জব্দ করে। এ সময় পিকআপ ভ্যানের ভিতর থেকে ১৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ এবং চারজনকে আটক করা হয়। উদ্ধারকৃত চিনি ওজন ১০ হাজার ৭৫০ কেজি। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৮   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ