সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

প্রথম পাতা » খুলনা » সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪
শুক্রবার, ১৬ জুন ২০২৩



সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নড়াইল সদর ও লোহাগড়া থানায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যার দিকে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য জানান।

আসামিরা হলেন- ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি তুষার কান্তি মালাকার। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশভিটা গ্রামের মৃত বীরেন্দ্র মালাকারের ছেলে।

অন্যরা হলেন- নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের প্রভাস দাস এবং লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নুরতাজ, সোহেল ও লাহুড়িয়া গ্রামের নজীর মীর, পার মল্লিকপুর গ্রামের বিপুল কাজী, আতিয়ার কাজী, সোহাগ কাজী, রুমোন কাজী, পাঁচুড়িয়া গ্রামের তাফসির আহম্মেদ, মিলন শেখ, মামুন শেখ, দীঘলিয়া গ্রামের আকাশ দত্ত ও চরমল্লিকপুর গ্রামের শুভ শেখ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪৪   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ