মাগুরায় কৃষক লীগের লিফলেট বিতরণ

প্রথম পাতা » খুলনা » মাগুরায় কৃষক লীগের লিফলেট বিতরণ
শনিবার, ১৭ জুন ২০২৩



মাগুরায় কৃষক লীগের লিফলেট বিতরণ

কৃষিবান্ধব শেখ হাসিনা সরকারের কৃষি ক্ষেত্রে উন্নয়ন চিত্র তুলে ধরে মাগুরায় লিফলেট বিতরণ করেছে মাগুরা জেলা কৃষক লীগ। আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের কাচাবাজার এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
এ উপলক্ষে কাচাবাজার সংলগ্ন বটতলায় জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আধ্যাপক নাজমুল ইসলাম পানু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম স্বপন, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মো. মিরুল ইসলাম, সহদপ্তর সম্পাদক শওকত হোসেন সানু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
পথসভায় কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষি ও কৃষকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:২৮   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ