নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ
সোমবার, ১৯ জুন ২০২৩



নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ

উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে মোটরগাড়ি।

সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন।

তিনি বলেন, বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়ে রোববার (১৮ জুন) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে।

এদিকে সোমবার সকালে ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি পেয়েছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া।

২০১৬ সালে নেতৃত্বের দ্বন্দ্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দুই ভাগ হয়ে যায়। দলটির একাংশের নেতারা ‘বাংলাদেশ জাসদ’ গঠন করেন। এতে সভাপতি পদে শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হক প্রধান দায়িত্ব পালন করে আসছেন। অপর আরেকটি অংশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশ সময়: ১৪:২৪:৫০   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
হাসপাতালে এসে দেখি, হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা : ডেপুটি স্পিকার
মহিউদ্দিন পলাশের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী
হল্যান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি
মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল
চীনের বিপক্ষে লড়াই করে হেরে গেল বাংলাদেশ
একাত্তরের পরাজিত শক্তিই ৭২ এর সংবিধানকে অস্বীকার করে : জাহিদ হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ