সমালোচনার পাশাপাশি সফলতার কথা বলতে হবে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমালোচনার পাশাপাশি সফলতার কথা বলতে হবে : তথ্যমন্ত্রী
সোমবার, ১৯ জুন ২০২৩



সমালোচনার পাশাপাশি সফলতার কথা বলতে হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমাদের একটি সমস্যা হলো, আমরা উন্নয়ন দেখেও দেখি না বরং সমালোচনা করি। আমাদের ভুলত্রুটি আছে, কোনো সরকারই শতভাগ নির্ভুল নয়। তবে ভুলত্রুটি শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে। গণমাধ্যম কর্মীদের বলতে চাই, সমালোচনা করার পাশাপাশি যেন সফলতার কথাও উঠে আসে।

সোমবার (১৯ জুন) প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কর্তৃক আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বদলে গেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ১৪ বছর আগে দেশে খাদ্য ঘাটতি ছিল, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কসমেটিক্স উন্নয়নে বিশ্বাসী নন, তিনি টেকসই উন্নয়নে বিশ্বাসী। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, একসময় শিল্পখাত থেকে জিডিপির পরিমাণ ৬ শতাংশের নিচে ছিল, এখন তা ৩০ শতাংশ। প্রধানমন্ত্রী যখন ১০০টি শিল্পাঞ্চল তৈরির ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকেই টিপ্পনী কেটেছিলেন। আজ ২৫-৩০টা শিল্পাঞ্চল তৈরি হয়ে গেছে। সবগুলো শিল্পাঞ্চল তৈরি হলে আমরা শিল্পোন্নত দেশে পরিণত হব।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, উদ্যোক্তা আঁখি সিদ্দিকা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০১   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী
নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক
চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে : প্রধানমন্ত্রী
আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর জোর প্রতিমন্ত্রীর
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ