রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন : সেতুমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন : সেতুমন্ত্রী
সোমবার, ১৯ জুন ২০২৩



রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ বিশ্বময় ও জাতীয় পর্যায়ে সংকট চলছে। আমাদের দেশ এসব সংকটের বাইরে নয়। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন।

সোমবার (১৯ জুন) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং। এখানে জাতীয় ও আন্তর্জাতিক সংকট একাকার হয়ে গেছে। আমাদের মতো দেশ সেই সংকট থেকে রেহাই পাবে, এমন ভাবার কোনো কারণ নেই। বিএনপির নেতৃত্বে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। নিজেরা ব্যর্থ হয়ে বিদেশি শক্তি ব্যবহার করতে চায় বিএনপি। শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে তারা শঙ্কিত। সে কারণেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

তিনি আরও বলেন, তারা আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে। আমরা বিএনপির আন্দোলনের বিরুদ্ধে শান্তি সমাবেশ নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। আমরা নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাব, কীভাবে নির্বাচন করছি সেটা দেখে যান। এমনকি কয়েকটি নির্বাচন তারা দেখেছেও।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিজ্ঞা করেছেন নির্বাচন অবাধ হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৫   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ