‘দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় হবে’
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



‘দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় হবে’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় এবং প্রতি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে আটটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় অবস্থিত। শরীয়তপুর এবং নাটোর জেলায় নতুন দুটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

আরেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, বর্তমানে সারাদেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি। এতে মোট শিক্ষার্থী রয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার ২১৭ জন এবং ছাত্রী ১২ লাখ ৬১ হাজার ৬৬৯ জন।

সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের দরিদ্রবান্ধব কার্যক্রম গ্রহণের ফলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ৫২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী বেড়েছে। টানা তিন মেয়াদে সারাদেশের সাড়ে পাঁচ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:১৬   ৩৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ ৪২ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার
মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ