কাউন্সিলরদের ১ হাজার গাছ লাগানোর আহ্বান আতিকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাউন্সিলরদের ১ হাজার গাছ লাগানোর আহ্বান আতিকের
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



কাউন্সিলরদের ১ হাজার গাছ লাগানোর আহ্বান আতিকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে আগামী তিন মাসে এক হাজার গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২০ জুন) গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ২২তম কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএনসিসি মেয়র বলেন, আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি। ফুটপাত ও সড়ক বিভাজকে ডিএনসিসির পরিবেশ সার্কেল থেকে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ করা হবে। ফুটপাত ও সড়ক বিভাজক ছাড়াও ছাদ বাগান, বাড়ির ফাঁকা জায়গা, স্কুল, কলেজ ও মসজিদ মাদরাসাসহ অন্যান্য জায়গায় রোপণের জন্য প্রত্যেক কাউন্সিলরকে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার করে গাছ দেওয়া হবে। আগামী তিন মাসে ৭২ জন কাউন্সিলর তাদের নিজ নিজ ওয়ার্ডে এক হাজার করে গাছ লাগাবেন।

আসন্ন ঈদুল আজহায় ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, গত বছর ঈদুল আজহায় ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করেছি। এবার ঘোষণা দিতে চাই, সবার চেষ্টায় এই ঈদে আমরা ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করব। এবার আমাদের লক্ষ্য হলো আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসরণ করে মানুষ ও যান চলাচল নিশ্চিত করা। গতবারের মতো এ বছর কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমি নিজেও মাঠে থাকব।

সভায় কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের পাঁচ হাজার ২৬৯ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

সভায় আলোচনা শেষে বদলি হওয়া ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি যোগদান করা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমানকে অভ্যর্থনা জানানো হয়।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম ও সচিব মোহাম্মদ মামুন উল হাসানসহ ডিএনসিসির কাউন্সিলররা।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৭   ৩৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ