সরকারি কর্মচারীদের জন্য ১৪ বছরে ৬,৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে : শরিফ আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি কর্মচারীদের জন্য ১৪ বছরে ৬,৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে : শরিফ আহমেদ
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



সরকারি কর্মচারীদের জন্য ১৪ বছরে ৬,৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে : শরিফ আহমেদ

সংসদ ভবন, ২০ জুন, ২০২৩ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের জন্য গত ১৪ বছরে ১৯টি প্রকল্পের আওতায় ৬ হাজার ৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম নাজমা আকতারের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ‘সবার জন্য পরিকল্পিত আবাসন’ নিশ্চিত করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের জন্য গত ১৪ বছরে ১৯টি প্রকল্পের আওতায় ৬ হাজার ৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে ৮টি প্রকল্পের অধীনে সরকারি কর্মচারীদের জন্য ৬ হাজার ১৮৩টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া আরও ৮ হাজার ৮৩৫টি ফ্ল্যাট নির্মাণের জন্য ৮টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৩   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ৯০ টাকা
এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আইন- শৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে : আইজিপি
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ‘টয়লেট পেপার’ মজুদ করছে জাপানিরা
তিন দিনে কত আয় করল নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ
কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ: স্বস্তির ঈদযাত্রা শেষে রেল ও বাস টার্মিনালে ভিড়
মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ