আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয়
বুধবার, ২১ জুন ২০২৩



আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয়

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। পরপর কয়েকটি সিনেমা ফ্লপের পর পড়েছেন সমালোচনার মুখে।

সবশেষ অক্ষয় অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘রাম সেতু’ সিনেমা বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি। আর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভারতে প্রায় দুই হাজার পর্দায় মুক্তি পায় অক্ষয় অভিনীত ‘সেলফি’ সিনেমা। কিন্তু ৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর এখন প্রশ্ন উঠেছে অক্ষয়ের সক্ষমতা নিয়ে।

তবে ফিনান্সিয়াল এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেছেন অক্ষয় কুমার। এসময় তিনি বলেছেন, ‘ব্যর্থতা ভুলে ঘুরে দাড়ানোর মন্ত্র জানা আছে তার’।

সাক্ষাৎকারে অভিনেতা আরও জানান, ‘মানুষ হিসেবে কটাক্ষ শুনলে তিনিও কষ্ট পান।’

অক্ষয় জানিয়েছেন, ‘আমার জীবনে অনেক উত্থান-পতন রয়েছে। একটি সাধারণ বিষয় হলো, যখন একটি সিনেমা ভালো হয় তখন এর প্রশংসা হয়। আর যদি দর্শকদের ভালো না লাগে তাহলে আপনি যা কল্পনা করছেন তার চেয়েও বেশি সমালোচনা হয়। তবে দিনশেষে আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই।’

অভিনেতা আরও বলেন, ‘আপনাদের সমালোচনাতে কষ্ট পেলেও আমি ঘুরে দাঁড়াতে পারি এবং খুব দ্রুত এগিয়ে যেতে পারি। আমি আমার এ দক্ষতাকে নিয়ে গর্বিত। আমি প্রথম যেদিন কাজ শুরু করেছিলাম, সেদিন যে ইচ্ছাশক্তি আমার মধ্যে ছিল, আজও তা অটুট রয়েছে। আপনি সৎভাবে পরিশ্রম করলে তার ফল পাবেন। এভাবেই আমি এই পরিস্থিতি মোকাবেলা করি।’

টিনু সুরেশ দেশাই পরিচালিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’-তে পরিণীতি চোপড়ার সঙ্গে দেখা যাবে অভিনেতাকে। ছবিটি ৫ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছাড়াও অক্ষয়কে পরবর্তীতে ও মাই গড ২ -এ পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতমের সঙ্গে দেখা যাবে। আগামী ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা আছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৪৭   ৩১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ