মুম্বাইতে ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ সম্মাননা পেলেন চিত্রনায়িকা বর্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুম্বাইতে ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ সম্মাননা পেলেন চিত্রনায়িকা বর্ষা
বুধবার, ২১ জুন ২০২৩



মুম্বাইতে ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ সম্মাননা পেলেন চিত্রনায়িকা বর্ষা

১৬ বছর ধরে বিভিন্ন অঙ্গনে তৃণমূল থেকে উঠে আসা সফল নারীদের সম্মাননা দিয়ে আসছে মুক্তি ফাউন্ডেশন। ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ শীর্ষক শিরোনামের এ অনুষ্ঠানে এ বছর বাংলাদেশ থেকে চিত্রনায়িকা বর্ষাকে অভিনয় জগতে তার সফলতার জন্য নির্বাচিত করা হয়েছে।

১৭ জুন মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। একই অনুষ্ঠানে রাখিকেও সম্মাননা দেওয়া হয়েছে।

এ সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই গর্বের একটি বিষয়। ভারতীয়রাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজ খবর রাখেন। শুধু অভিনয়ই নয়, কর্মক্ষেত্রেও সফলতার জন্য তারা আমাকে এ সম্মাননায় ভূষিত করেছেন। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

অনুষ্ঠান শেষে এরইমধ্যে বর্ষা দেশে ফিরেছেন। বর্তমানে তিনি কাজ করছেন ‘নেত্রী: দ্য লিডার’ নামের একটি সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার সঙ্গে যথারীতি রয়েছেন অনন্ত জলিল। তাকে দেখা যাবে বর্ষার বডিগার্ডের চরিত্রে। সিনেমাটির কাজ এরইমধ্যে ৭০ শতাংশ শেষ হয়েছে। শিগগিরই বাকি কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:১৬   ৩৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী
নারী সাংবাদিকদের উন্নয়নে আর্থিক সহায়তাসহ উদ্যোগ নেবে সরকার: তথ্যমন্ত্রী
নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১, কারাগারে প্রেরণ
আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ