নগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো বাস্তবায়ন করবো : লিটন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো বাস্তবায়ন করবো : লিটন
বুধবার, ২১ জুন ২০২৩



নগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো বাস্তবায়ন করবো : লিটন

‘নগরবাসীর কাছে যে ওয়াদাগুলো করেছি, পর্যায়ক্রমে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো। তিনি ছাড়া আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আমি কর্মসংস্থানের ক্ষেত্রগুলো তৈরি করতে চাই, যেটা আমি বারবার বলেছি, সেটি করতে যতদূর যাওয়া দরকার, আমি যাব।’

বুধবার (২১ জুন) রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন।

তিনি বলেন, রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার মহানগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এদিকে বিপুল ভোট তৃতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাজশাহীর জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবীসহ সর্বস্তরের জনসাধারণ। রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নাগরিকরা।

এবারের নির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে পুনরায় রাজশাহীর নগরপিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৭   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ