বর্তমানে দেশে সনাক্তকৃত এইচআইভি রোগী ৯,৭০৮ জন : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমানে দেশে সনাক্তকৃত এইচআইভি রোগী ৯,৭০৮ জন : স্বাস্থ্যমন্ত্রী
বুধবার, ২১ জুন ২০২৩



বর্তমানে দেশে সনাক্তকৃত এইচআইভি রোগী ৯,৭০৮ জন : স্বাস্থ্যমন্ত্রী

সংসদ ভবন, ২১ জুন, ২০২৩ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে সনাক্তকৃত এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এদের মধ্যে চিকিৎসাধীন ৬ হাজার ৭৫ জন এবং এযাবৎ মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮২০ জন।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।
তিনি জানান, বর্তমানে ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে। ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে।
এছাড়া ৮টি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। সরকারি ও বেসরকারি মিলে ১৩৪ টি ড্রপ-ইন-সেন্টার থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধমূলক সেবা প্রদান করা হচ্ছে বলে মন্ত্রী জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৭   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ