ঈদে ঢাকা ছাড়লে মূল্যবান জিনিস সঙ্গে নেওয়ার অনুরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে ঢাকা ছাড়লে মূল্যবান জিনিস সঙ্গে নেওয়ার অনুরোধ
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



ঈদে ঢাকা ছাড়লে মূল্যবান জিনিস সঙ্গে নেওয়ার অনুরোধ

ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। একইসঙ্গে তিনি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যারা যাবেন বা ঢাকা ছাড়বেন তাদের মূল্যবান সবকিছু সঙ্গে নেওয়া কিংবা নিরাপদ কোনো স্থানে রেখে যেতে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, এবার কোনোভাবেই মহাসড়কে গরুর হাট বসতে দেওয়া হবে না। এজন্য সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে।
প্রায় প্রতি বছরই ঈদের আগে বেতন-বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ, রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এবার পুলিশের পক্ষ থেকে কোনো আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে বলা হয়েছে কারখানা মালিকদের।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৭   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার বদলী ঠেকাতে মরিয়া
সরিষাবাড়ীর পোগলদিঘাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন- এম এ লতিফ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শীতকালীন প্যারা অলিম্পিক
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ