প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি (ওধিসধ করসরহড়ৎর) সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।

আজ প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিসে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তাঁরা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও জাপানে বিভিন্ন সেক্টরে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের কর্মীদের দক্ষতা ও পরিশ্রমী মনোভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশের অবকাঠামো ও অন্যান্য খাতে সুনামের সাথে কাজ করছে। মন্ত্রী সে দেশে আরো অধিক কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলমসহ মন্ত্রণালয় ও ঢাকাস্থ জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৬   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টিমোথি ও জেনডায়ার সঙ্গে ‘ডুন ৩’-তে ফিরছেন রবার্ট প্যাটিনসন
ভাইয়ের হাতে ভাই খুন, অবশেষে গ্রেফতার
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০, দাবি তালেবানের
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
সমতলের চা বাগানে পাতা সংগ্রহ শুরু, রেকর্ড দামে খুশি পঞ্চগড়ের চাষিরা
নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ী আওয়ামী লীগে তোলপাড়, ৩ নেতার পদ গেল, কড়া হুঁশিয়ারি সভাপতিকে
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ