রূপগঞ্জে ৫ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ৫ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
শনিবার, ২৪ জুন ২০২৩



রূপগঞ্জে ৫ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গড়ে উঠা  ৫ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৪ জুন)  উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাদিউলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মহাসড়ক  দখল করে গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যসহ  ৫শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসময়  এসআই  জুবায়ের, সার্জেন্ট শফিকুল ইসলাম, এস আই নূর হোসেন ও সাইফুল ইসলাম  উপস্থিত ছিলেন।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ হাদিউল বলেন, রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল এলকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশেই সড়কের একটি লেন দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে তোলেছে। এতে দূরপাল্লার যাতায়াতের গাড়ী চলাচল করতে বিঘ্ন হচ্ছে।
যার ফলে এখানে যানজট লেগেই থাকে। আজকে আমরা ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধ প্রায় ৫শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করি। মহাসড়ক দখল মুক্ত  না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩১   ৪৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ