দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, দল দেখে ভোট দেবেন না, মানুষ দেখে ভোট দিবেন। যে ব্যক্তিকে মনে করবেন আপনাদের নেতা হওয়ার যোগ্য, তিনি যে দলেরই হোক তাকে ভোট দেবেন। আমি অন্ধ রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা সমাজকে শিক্ষিত দেখতে চাই, গুন্ডা-পান্ডা আর মস্তানের রাজনীতি আর দেখতে চাই না।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজিত এক অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত রাজনীতি, এটি দেশকে ধ্বংস করছে। সুতরাং ভোট দেওয়ার সময় বিচার-বিবেচনা করে দেবেন। অশিক্ষিত ও মুর্খদেরকে ভোট দিবেন না। দেশপ্রেমিক, সুনাগরিক, ও শিক্ষিত ব্যক্তিদের ভোট দিবেন।

তিনি বলেন, পাকিস্তান আমলে শিক্ষার অনুকূল পরিবেশ ছিল। কিন্তু বাংলাদেশ হওয়ার পরই অশিক্ষিত-মূর্খের দল রাষ্ট্রক্ষমতায় চলে গেছে। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষাঙ্গনে রাজনীতিকে অনুপ্রবেশ করানো হয়েছে, সাম্প্রতিককালে শিক্ষা ব্যবস্থায় ভালো কোনো কিছুর চর্চা দেখি না।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ১৬ বছর ছিল দুঃস্বপ্নের সময়। আওয়ামী লীগ ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। বর্তমানে ভারতে বসে বসে কিভাবে বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করা যায়, কিভাবে এ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করা যায় এসব নানা ষড়যন্ত্রে লিপ্ত। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের সবার জন্য একটা সুযোগ এসেছে, যেখানে আবার নতুন করে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে সক্ষম হবো। আমরা আশা করি আপনারা সেই দিন ভোট দিয়ে সৎ ও অভিজ্ঞ ব্যক্তিকে বেছে নিবেন।

সভায় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন সভাপতিত্ব বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোশররফ হোসেন মতিন শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩১   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
হাট ও পশুবাহী গাড়িতে চাঁদাবাজির ব্যাপারে সজাগ রয়েছি : প্রতিমন্ত্রী টুকু
খারাপ কিছু পরিচর্যা ছাড়াই আগাছার মতো জন্ম নেয় : শিমুল বিশ্বাস
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী
বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
পরিবারের ভরসা ছিলেন দিপালী, ফিরলেন লাশ হয়ে
পুলিশে বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে : আইজিপি
জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষকবান্ধব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ