কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের কোনো কারণ খুঁজে পাচ্ছি না: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের কোনো কারণ খুঁজে পাচ্ছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের কোনো কারণ খুঁজে পাচ্ছি না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে কোনো নিরাপত্তা সংকট নেই বলেই ভারতীয় মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই যা ভারতীয় কর্মকর্তা বা তাদের পরিবারকে বিপদে ফেলেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, এবং আমরা এতে হস্তক্ষেপ করতে পারি না।’

উপদেষ্টা আরও জানান, নিরাপত্তা বা সংকেতের কোনো তথ্য ভারত সরকার আমাদের জানাননি। তিনি বলেন, ‘তারা চাইলে তাদের পরিবার-পরিজনকে ফেরত নিতে পারে। আমাদের কাছে কোনো বাধা নেই। সার্বিকভাবে দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি।’

তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের সময় কিছু ছোটোখাটো মারামারি বা ধাক্কাধাক্কি সবসময় ঘটে, কিন্তু এই মুহূর্তে তেমন কোনো পরিস্থিতি নেই যা উদ্বেগের কারণ হতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৫   ২১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীর কামারখালীতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সোনাপুরের মানুষের ভালোবাসা নিয়ে আবারও চেয়ারম্যান হতে চান মনির মোল্লা
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
এবার ঢাকায় আসছেন শাকিরা?
জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ