ঢাবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ার দুই অধ্যাপকের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ার দুই অধ্যাপকের সাক্ষাৎ
রবিবার, ২৫ জুন ২০২৩



ঢাবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ার দুই অধ্যাপকের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন।
আজ উপাচার্যের বাসভবন কার্যালয়ে অধ্যাপক ড. ওলাভ মুরলিংক এবং অধ্যাপক ড. কামরুল আলম সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলেন। বিশেষ করে এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যপারে আলোচনা করেন। এছাড়া শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় অব্যাহত রাখতে দুই বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমঝোতা স্মারক নবায়ণ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘অফশোর পিএইচডি প্রোগ্রাম’ চালুর ব্যাপারেও তারা কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৩৬   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ