স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর সমূহের সাথে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর সমূহের সাথে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
রবিবার, ২৫ জুন ২০২৩



স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর সমূহের সাথে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/ সিটি কর্পোরেশনসমূহের সাথে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর ও ২০২২-২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাতন্ত্রকে জনবান্ধব করার জন্য যেসব উদ্যোগ নিয়েছেন তার মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও শুদ্ধচার পুরস্কার অন্যতম। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রের কর্মচারীদের জনগণের সেবা দেওয়ার মন-মানসিকতা তৈরি হবে। সবাই তার নিজ নিজ কাজের স্বীকৃতি চায় জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের অর্জনের মাধ্যমে রাষ্ট্র তার কর্মচারীদের ভালো কাজের স্বীকৃতি দিচ্ছে।

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রতিটি মন্ত্রণালয় এখন প্রতিবছর তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবাই সচেষ্টা থাকে। এছাড়াও উন্নত বাংলাদেশ গড়তে আমাদের জাতীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা কতটুকু অগ্রসর হলাম তা প্রতিবছর মূল্যায়নের সুযোগ সৃষ্টি করে দেয় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম সভাপতিত্বের বক্তব্যে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যমাত্রা অর্জনে পুরস্কারপ্রাপ্তরা অন্যান্যদের জন্য উদাহরণ হয়ে থাকবেন এবং স্থানীয় সরকার বিভাগের সকল কর্মচারী জনসেবায় আরও নিবিড়ভাবে নিজেদেরকে সম্পৃক্ত করবেন।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের জন্য স্থানীয় সরকার বিভাগ হতে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন দপ্তর প্রধান হিসাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, গ্রেড ০২-০৯ ক্যাটাগরিতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, গ্রেড ১০-১৬ ক্যাটাগরিতে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ১৭-২০ ক্যাটাগরিতে স্থানীয় সরকার বিভাগের অফিস সহায়ক ছালেহ আব্দুর রহমান সরকার।

বাংলাদেশ সময়: ১৯:০৩:২১   ৩৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ ৪২ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার
মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ