নারী শান্তিরক্ষীদের ব্যক্তিগত আত্মত্যাগের স্বীকৃতি দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী শান্তিরক্ষীদের ব্যক্তিগত আত্মত্যাগের স্বীকৃতি দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
রবিবার, ২৫ জুন ২০২৩



নারী শান্তিরক্ষীদের ব্যক্তিগত আত্মত্যাগের স্বীকৃতি দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ নারী শান্তিরক্ষীদের ব্যক্তিগত আত্মত্যাগের স্বীকৃতি দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শান্তি অভিযানের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স এবং জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নারী শান্তিরক্ষী বাড়ানোর লক্ষ্য পূরণে ঢাকা দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করে বলেন, জাতিসংঘের ইউনিফর্মড জেন্ডার প্যারিটি স্ট্র্যাটেজি অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যেই নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়াচ্ছে। শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে মোমেন বলেন, বাংলাদেশ শান্তিরক্ষীদের নিয়মিত এবং কাস্টমাইজড প্রি-ডিপ্লয়মেন্ট প্রশিক্ষণ প্রদানের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং (বিআইপিএসওটি) প্রতিষ্ঠা করেছে। পররাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, তিনি লক্ষ্য করেছেন যে নতুন ডিজিটাল প্রযুক্তি কার্যকর শান্তিরক্ষা কার্যক্রমের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
আন্ডার সেক্রেটারি-জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশের অগ্রণী অবস্থানের প্রশংসা করেন। তারা নারী শান্তিরক্ষী বৃদ্ধিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও প্রচেষ্টার ভূয়োসী প্রশংসা করেন এবং বৈশ্বিক শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের আশ্বাসকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২৪   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ