পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দপ্তরসমূহের আধুনিকায়নের কাজ করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দপ্তরসমূহের আধুনিকায়নের কাজ করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
রবিবার, ২৫ জুন ২০২৩



পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে দপ্তরসমূহের আধুনিকায়নের কাজ করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেম নিয়ে দপ্তরসমূহের আধুনিকায়নের কাজ করতে হবে।
তিনি বলেন, টীম ওয়ার্ক বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। টীমের সদস্যদের মধ্যে স্মার্টনেস ও দক্ষতা এবং পেশাদারিত্বের মনোভাব তৈরি করতে হবে।
নসরুল হামিদ আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে দপ্তরসমূহের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিভাগ বরাবরই ভালো করলেও আরো ভালো করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে আপোষ করা যাবে না।
তিনি আরো বলেন, যে কোন ভাল কাজে চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। এপিএ প্রদত্ত লক্ষ্যসমূহ কাঙ্খিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ১৭টি দপ্তর প্রধান এপিএ স্বাক্ষর করেন।
২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ বিভাগে এপিএ বাস্তবায়নে ২য় স্থান অধিকার করেছিল।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইপিআরসির চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেন, স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৭   ৩৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ