রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
সোমবার, ২৬ জুন ২০২৩



রাঙ্গামাটিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোেের্ডর সম্মুখে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ও পরিকল্পনা মোঃ জসিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি উপজেলার কৃষকদের মাঝে ১২টি পাওয়ার টিলার ও ২৪ টি পাম্প মোটর এবং তিন জেলায় তুলা চাষ প্রকল্পের আওতায় ৭১টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৫৮   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ