ঢাকায় আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



ঢাকায় আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মেদ। দুই দিনের সফরে তিনি ১ জুলাই ঢাকা আসবেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার (২৭ জুন) বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং এ ধরনের সফরের মাধ্যমে তার প্রতিফলন ঘটছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ অন্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে আমিনা মোহাম্মেদের। এ ছাড়া মোংলা অঞ্চলে পানি বিষয়ক একটি প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে তার। ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ নিয়েও একটি বক্তৃতা দেবেন তিনি বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘের দুই জন আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকা ঘুরে গেছেন।

বাংলাদেশ সময়: ২১:১০:৫৭   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ