ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ ২৯ জুন ২০২৩ (বৃহস্পতিবার )। নানা ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৬১৩ - শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

১৭৫৭ - লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।

১৮০৭ - রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।

১৮১৭ - ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।

১৮৬৮ - প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ - নরওয়েতে নারীদের ভোটাধিকার প্রদান।

১৯১৩ - বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।

১৯৪৬ - বিকিনিতে যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু বোমা পরীক্ষা।

১৯৬০ - জায়ারের স্বাধীনতা লাভ।

১৯৬৬ - মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।

১৯৭৬ - ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।

১৯৯২ - আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত হন।

জন্ম:

১৮৫৮ - পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস।

১৮৬৪ - স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

১৯২০ - ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ।

১৯২৫ - একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন অভিনেত্রী কারা উইলিয়ামস।

১৯৩৮ - বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়।

১৯৪৫ - শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

১৯৮০ - বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস।

১৯৮৫ - স্কটিশ ক্রিকেটার ইয়ান ওয়ার্ডল।

১৯৮৬ - রোমানীয় গায়ক ও ডিজে এ্যাডওয়ার্ড মায়া।

১৯৮৮ - আর্জেন্টিনার পেশাদার ফুটবলার এভার বানেগা।

১৯৯৪ - মার্কিন অভিনেত্রী ক্যামিলা মেন্ডেস।

মৃত্যু

১৩১৫ - র‍্যামন লাল, লেখক ও দার্শনিক।

১৮৭৩ - মাইকেল মধুসূদন দত্ত, উনিশ শতকের বাঙালি কবি।

১৮৮৬ - এডলফ মন্টিসেলি, ফরাসি চিত্রশিল্পী ।

১৮৯৫ - টমাস হেনরি হাক্সলি, ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক ও অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা।

১৯০৪ - টম এমেট, ইংরেজ ক্রিকেটার।

১৯১৯ - কার্ল ব্রুগমান, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯৫৮ - জর্জ গান, ইংরেজ ক্রিকেটার।

১৯৬৬ - দামেদার কোশাম্বী, বৌদ্ধ ধর্মবিশারদ।

২০০২ - উলাহ্‌-ইয়োহান ডাল, নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।

২০০৩ - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।

২০০৭ - এডওয়ার্ড ইয়াং, তাইওয়ানীয় চলচ্চিত্র নির্মাতা।

২০১৩ - মারগেরিতা হ্যাক, ইতালীয় নভো পদার্থবিজ্ঞানী ও লেখক।

২০১৪ - আবুল হোসেন, বাংলাদেশি কবি।

২০২০ - আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব।

বাংলাদেশ সময়: ১১:০৫:২৯   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ