কাঁচামরিচের কেজি ৭০০ টাকা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাঁচামরিচের কেজি ৭০০ টাকা!
শুক্রবার, ৩০ জুন ২০২৩



কাঁচামরিচের কেজি ৭০০ টাকা!

ঝালকাঠির বাজারে ঈদের দিন প্রতি কেজি কাঁচামরিচ ৭০০ টাকায় বিক্রি হয়েছে; যা একদিন আগেও ৩০০ থেকে ৪০০ টাকা ছিল।

বৃহস্পতিবার (২৯ জুন) ঝালকাঠি শহরের বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।

বিক্রেতাদের ভাষ্য, ঈদের বাজারে পাইকারি ক্রয়মূল্য বেশি পড়ায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে এটি সিন্ডিকেটের দৌরাত্ম্য।

কাঁচাবাজার করতে আসা মনিরুজ্জামান বলেন, সালাদসহ ঈদের রান্নায় কাঁচামরিচ না হলেই নয়; কিন্তু বাজারে এসে মাথায় হাত। পরে ৭০ টাকায় ১০০ গ্রাম কিনলাম।

জেবুন্নেছা নামে এক নারী ক্রেতা বলেন, ঈদকে ঘিরে স্থানীয় সিন্ডিকেটের কারণে এ অবস্থা। ৭০০ টাকা মরিচের কেজি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ ব্যাপারে ঝালকাঠি বড় বাজার কমিটির সহসভাপতি মো. কবির হাওলাদার গণমাধ্যমকে বলেন, ঈদের কারণেই পাইকারি বাজার চড়া। ৭০০ টাকা খুচর বেচলেও খুব বেশি লাভ থাকবে না। বরিশাল থেকে সকালে ৫৫০ টাকা পাইকারি কিনতে হয়েছে। মাত্র ২০ কেজি মরিচ আনতে পেরেছি। তার ওপর পরিবহন খরচসহ অন্যান্য খরচ রয়েছে। তবে ঈদের পর এমন দাম আর থাকবে না।

বাংলাদেশ সময়: ১৫:২২:৩৫   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ