আহমেদাবাদের হোটেলগুলোতে নজিরবিহীন ভাড়াবৃদ্ধি

প্রথম পাতা » খেলাধুলা » আহমেদাবাদের হোটেলগুলোতে নজিরবিহীন ভাড়াবৃদ্ধি
শুক্রবার, ৩০ জুন ২০২৩



আহমেদাবাদের হোটেলগুলোতে নজিরবিহীন ভাড়াবৃদ্ধি

১৫ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের অন্যতম মহারণ ভারত-পাকিস্তানের ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ম্যাচটি। ভারত-পাকিস্তানের এই মহারণের উত্তাপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে পুরো আহমেদাবাদে। সেই উত্তাপে কয়েক গুণ ইতোমধ্যেই বেড়ে গেছে হোটেলের ভাড়া।

বাজেটবান্ধব হোটেলগুলোতে ইতোমধ্যেই ম্যাচের দিনের কক্ষ ভাড়া বেড়ে গেছে ১০ গুণ। অপরদিকে পাঁচ তারকা ও বিলাসবহুল হোটেলগুলোতে মহারণের দিন কক্ষ বুকিং দিতে চাইলে গুনতে হবে অতিরিক্ত ৫-১৫ গুণ রুপি।

বিশ্বকাপ সূচি প্রকাশের পর হুট করেই বাড়তে শুরু করে আহমেদাবাদের হোটেলগুলোর ভাড়া। সাধারণ সময়ে যেই হোটেলে কক্ষ ভাড়া ছিল ৬ হাজার টাকা, বিশ্বকাপের সূচি ঘোষণার পর সেই কক্ষের ভাড়া বেড়ে দাঁড়ায় ৭২ হাজার রুপি।

সর্বনিম্ন ৪০ হাজার থেকে ১ লাখ টাকা করে রাখা হচ্ছে বিভিন্ন হোটেলগুলোতে। এর ভেতর অধিকাংশই ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

আকাশচুম্বী চাহিদার কারণে বিশ্বকাপ শুরুর তিন মাস আগেই বুকিং হয়ে গেছে আহমেদাবাদের পাঁচ তারকা হোটেলগুলোর সকল কক্ষ। বাজেটবান্ধব হোটেল যেগুলোর ভাড়া ছিল ৩ হাজার রুপি। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের দিনের জন্য সেগুলো নিতে হলে এখন গুনতে হবে ২৭ হাজার রুপি করে।

যদিও কর্তৃপক্ষের দাবি সংগতি রেখেই বাড়ানো হয়েছে হোটেল ভাড়া।

গুজরাট হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র অভিজিৎ দেশমুখ জানান, ‘অনাবাসী ভারতীয় ও অন্য রাজ্য থেকে আসা উচ্চমধ্যবিত্ত ক্রিকেটভক্তদের তীব্র চাহিদার সঙ্গে সঙ্গতি রেখেই বাড়ানো হয়েছে হোটেলের ভাড়া। চাহিদা বেড়ে যাওয়ায় ভাড়াও বেড়ে গেছে।’

বাংলাদেশ সময়: ১৫:২৮:৪৭   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ