চুইঝাল দিয়ে মজাদার গরুর মাংসের রেসিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চুইঝাল দিয়ে মজাদার গরুর মাংসের রেসিপি
শুক্রবার, ৩০ জুন ২০২৩



চুইঝাল দিয়ে মজাদার গরুর মাংসের রেসিপি

চলছে ঈদুল আজহার দ্বিতীয় দিন। এই ঈদে কমবেশি সবাই গরুর মাংসের ভুনা ও নানান পদ রান্না করেন। বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভানে গরুর মাংস দিয়ে ভুনা মাংস তৈরি করেন। ফলে স্বাদও ভিন্নতা পায়।

যেমন সিলেটে মাংস রান্না করার সময় ভিন্ন স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় সাতকরা। আর সাতক্ষীরা ও খুলনায় চুইঝাল দিয়ে গরুর ভুনা মাংস জনপ্রিয়। এছাড়া সারাদেশেই চুইঝালের জনপ্রিয়তা রয়েছে।

জেনে নিন ঝটপট চুইঝাল দিয়ে গরু মাংসের রেসিপি

উপকরণ-

এক কেজি গরুর মাংস, দুই কাপ চুইঝাল টুকরা, এক কাপ সরিষার তেল, দুই টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ জিরা বাটা, এক কাপ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ রসুন বাটা, এক চা চামচ হলুদ গুঁড়া, গরম মসলার গুঁড়া এক চা চামচ, দারুচিনি চার টুকরা, এলাচ চারটি, লবঙ্গ ছয়টি, তেজপাতা চারটি, ৫/৬টি কাঁচামরিচ, আধা কাপ টক দই, আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া, এক টেবিল চামচ লেবুর রস ও স্বাদমতো লবণ।

ইচ্ছেমতো গরুর মাংসকে ধুয়ে টুকরা টুকরা করে নিন। এবার টুকরা করা গরুর মাংসকে ঘণ্টাখানেক লবণ ও টক দই দিয়ে মাখিয়ে রাখুন। এরপর এরপর রান্নার হাঁড়ি বসিয়ে তাতে তেল গরম দিন চুলায়। তেল গরম হলেই তাতে পেঁয়াজ দিয়ে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তাতে সব মসলা দিয়ে কষিয়ে নিন।

এবার তাতে মাংস ও চুইঝাল দিয়ে কয়েকবার কষিয়ে নিন। ভালোভাবে কষানো হলে তাতে পানি দিয়ে দিন।

খেয়াল রাখতে হবে চুলার দিকে। আগুন যেন বেশি না হয়। চুলার আঁচ মিডিয়াম লো রাখতে হবে।

এরপর গরুর মাংসের ঝোল গাঢ় হয়ে তেল উপরে উঠে এলে তাতে লেবুর রস, ভাজা জিরা গুঁড়া ও গরম মসলা দিয়ে নামিয়ে নিন।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫৮   ৫১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ : খাদ্যমন্ত্রী
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটি করপোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ: সড়ক মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা বাড়ানো তাগিদ রাষ্ট্রপতির
“অগণতান্ত্রিক ও চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরই অনুপ্রেরণা: রিজভী”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ