ডিএসসিসিতে ১৭ হাজার ৮৬৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিএসসিসিতে ১৭ হাজার ৮৬৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ
শনিবার, ১ জুলাই ২০২৩



ডিএসসিসিতে ১৭ হাজার ৮৬৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ১৭ হাজার ৮৬৫ দশমিক ২৬ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন থেকে আজ দুপুর আড়াইটা পর্যন্ত এ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান

শনিবার (১ জুলাই) দুপুরে নগর ভবনের শীতলক্ষ্যা হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মিজানুর রহমান জানান, চার হাজার ৫২টি ট্রিপে ওই পরিমাণ বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

এ বছর কোরবানির ঈদ ঘিরে আট ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও সাড়ে ১১ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) শতভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়।

এবারের ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদিপশু কোরবানি হয়েছে।

শুক্রবার (৩০ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার কোরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি, যা গতবছরের চেয়ে ৪ লাখ ১১ হাজার ৯৪৪টি বেশি। এর মধ্যে ৪৮ লাখ ৪৩ হাজার ৭৫২টি গরু-মহিষ, ৭৬ লাখ ৯০ হাজার ছাগল-ভেড়া এবং ২ হাজার ৫৮১টি অন্যান্য প্রজাতির গবাদিপশু।

বাংলাদেশ সময়: ২০:২৭:১২   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ