
মধুখালী প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি, সবাই মিলে নিরাপদে বাঁচি’—এই স্লোগান সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের উপ-স্বাস্থ্য পরিষদ, মধুখালী সাংগঠনিক জেলা শাখা।
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় মধুখালী আব্দুল কাদের মেমোরিয়াল হসপিটালের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুখালী মহিলা পরিষদের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার। ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান বক্তা চিকিৎসক শাপলা কুন্ডু। এ ছাড়া বক্তব্য দেন লিগ্যাল এইড সম্পাদক মোশের্দা আক্তার মিনা, সাংগঠনিক সম্পাদক শুকলা ভৌমিক, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক রেশমা আক্তার, প্রোগ্রাম এক্সিকিউটিভ জেসমিন ইসলামসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৭:০৪:৪৩ ৫৩ বার পঠিত