
জামালপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্তে শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগরকে নিজ পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে তার পদ প্রত্যাহার করা হলো। একই সাথে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সুপারিশ প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মনিরুজ্জামান আজগরকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে ছাত্রলীগের কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে তিনি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না এবং নিজেকে উক্ত পদের অধিকারী হিসেবে পরিচয় দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।
বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম (রাব্বি)।
বাংলাদেশ সময়: ১১:৩৪:৫২ ৪ বার পঠিত