সুইডেনে কোরআন পোড়ানোয় ওআইসির সভায় বাংলা‌দে‌শের নিন্দা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুইডেনে কোরআন পোড়ানোয় ওআইসির সভায় বাংলা‌দে‌শের নিন্দা
রবিবার, ২ জুলাই ২০২৩



সুইডেনে কোরআন পোড়ানোয় ওআইসির সভায় বাংলা‌দে‌শের নিন্দা

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) নির্বাহী কমিটির এক জরুরি বৈঠকে সম্প্রতি সুইডেনের স্টকহোমের একটি মসজিদের সামনে পবিত্র কোরআনের কপি পোড়ানোর ম‌তো ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানায়, গত ২৮ জুন ওআইসির জেদ্দার সদর দপ্ত‌রে সুইডেনে কোরআনের একটি কপি পোড়ানোর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য নির্বাহী কমিটির এক জরুরি বৈঠক করে। সেখা‌নে মতপ্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ এবং ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

বৈঠকে ওআইসিতে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা যোগ দেন। তিনি ব‌লেন, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এই ধরনের অযৌক্তিক উসকানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।

সভায় ওআইসি সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে এই ঘৃণ্য হামলার পুনরাবৃত্তি এবং পবিত্র আল কোরআনসহ অন্যান্য ইসলামিক প্রতীক ও পবিত্রতাকে অপমান করার সমস্ত প্রচেষ্টার নিন্দা জানায়।

ওআইসি জাতি, লিঙ্গ, ভাষা বা ধর্মের ভেদাভেদ ছাড়াই সবার জন্য মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি সার্বজনীন সম্মান ও পালনের জন্য জাতিসংঘের সনদের অধীনে সমস্ত রাষ্ট্র যে দায়িত্ব গ্রহণ করেছে তা পুনর্ব্যক্ত করে।

সভায় ওআইসি এ ধরনের ঘৃণ্য কাজ সম্পর্কে সতর্ক করে, যা মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতিকে ক্ষুণ্ন করার পাশাপাশি সহনশীলতা, সংযম প্রদর্শন ও চরমপন্থা প্রত্যাখ্যানের আন্তর্জাতিক প্রচেষ্টার বিরোধিতা করে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৮   ৩১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ