৩৩৩ হাজি নিয়ে ঢাকায় পৌঁছাল প্রথম ফিরতি হজ ফ্লাইট

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩৩৩ হাজি নিয়ে ঢাকায় পৌঁছাল প্রথম ফিরতি হজ ফ্লাইট
রবিবার, ২ জুলাই ২০২৩



৩৩৩ হাজি নিয়ে ঢাকায় পৌঁছাল প্রথম ফিরতি হজ ফ্লাইট

হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। এতে ৩৩৩ জন যাত্রী ছিলেন। রোববার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকায় আসা হজযাত্রীদের স্বাগত জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রত্যেক হাজিকে ৫ লিটার করে জমজমের পানির বক্স দেওয়া হয়।

এর আগে জেদ্দার স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। রোববার রাত ৯টা ৫৫ মিনিটে হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট ঢাকায় নামবে।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন (২,৫০৬ জন গাইডসহ)। এবার হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪৮   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ
বিয়ের পরে নতুন স্বপ্নে বিভোর রাশমিকা, প্রস্তুত ত্যাগ স্বীকার করতেও!
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯
খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী আমিনুল
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় মায়ামির
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
ঢাকায় ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভিসা নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ