হজ শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » হজ শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
সোমবার, ৩ জুলাই ২০২৩



হজ শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২ জুলাই) রাত ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি কমপ্লেক্সে রাষ্ট্রপতিকে অভ‍্যর্থনা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের ডিন মাজিদ হালিম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ আল দুহাইলান, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ‍্যসচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

তার আগে পবিত্র হজ পালনের পর মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)- এর রওজা মোবারক জিয়ারত শেষে স্থানীয় সময় রোববার বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং অন্য সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রটোকল প্রধান ইব্রাহিম আলী বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে মদিনায় পৌঁছে শনিবার (১ জুলাই) রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)- এর রওজা মোবারক জিয়ারত করেন রাষ্ট্রপতি। সৌদি সরকারের রয়েল গেস্ট হিসেবে হজ পালন করেন তিনি।

পবিত্র হজ পালনের জন্য ২৩ জুন সৌদি আরব সফরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ থেকে এ বছর হজ করার জন্য সৌদি আরবে যান ১ লাখ ২২ হাজার ৮৮৪ হজযাত্রী। মোট ফ্লাইট সংখ্যা ৩২৫টি। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান এক লাখ ২২ হাজার ৫৫৮ জন (২ হাজার ৫০৬ জন গাইডসহ)।

বাংলাদেশ সময়: ১২:৫৫:৫৯   ৩০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ