তিন সিটির মেয়র-কাউন্সিলরদের শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিন সিটির মেয়র-কাউন্সিলরদের শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী
সোমবার, ৩ জুলাই ২০২৩



তিন সিটির মেয়র-কাউন্সিলরদের শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

সম্প্রতি অনুষ্ঠিত দেশের পাঁচটি সিটি কর্পোরেশনের মধ্যে বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হবে।

গত ২৫ মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

১২ জুন অনুষ্ঠিত হয় বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। খুলনায় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বিজয়ী হন।

২১ জুন অনুষ্ঠিত হয় রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। রাজশাহীতে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ১৩:০২:০৮   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত
অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার
তোলারাম কলেজের উন্নয়নে কাজের প্রতিশ্রুতি এমপি আবুল কালামের
সরকারের ভুল দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয় : রিজভী
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ