এলপিজির নতুন দাম নির্ধারণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » এলপিজির নতুন দাম নির্ধারণ
সোমবার, ৩ জুলাই ২০২৩



এলপিজির নতুন দাম নির্ধারণ

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ১ হাজার ৭৪ টাকা।

এলপি গ্যাসের নতুন এই দাম আজ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

এ ছাড়াও সরকারি এলপিজির ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সাথে সৌদি সিপির সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত থাকবে।

এর আগে, গত ১ জুন বিকেল ৩টায় বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মে মাসে ছিল ১ হাজার ২৩৫ টাকা।

এ ছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ১ হাজার ৪২২ টাকা থেকে ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। মার্চে ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৫০   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ