রাজশাহী ও সিলেট সিটির দুই মেয়রকে শপথ করান প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহী ও সিলেট সিটির দুই মেয়রকে শপথ করান প্রধানমন্ত্রী
সোমবার, ৩ জুলাই ২০২৩



রাজশাহী ও সিলেট সিটির দুই মেয়রকে শপথ করান প্রধানমন্ত্রী

নবনির্বাচিত দুই সিটি কর্পোরেশনের মেয়র রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরী আজ শপথ নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে দুই সিটির মেয়রগণকে শপথ করান।
পরে দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ৭৬ জন কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন। শপথ গ্রহণকারীদের মধ্যে রাজশাহীর ৪০ ও সিলেটের ৩৬ জন।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মঞ্চে উপস্থিত ছিলেন।
গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১৬০,২৯০ ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুর্শিদ আলম মাত্র ১৩,৪৮৩ ভোট পান।
একই দিনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১১৮,৬১৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল নজরুল ইসলাম বাবু পেয়েছেন ৫০,৩২১ ভোট।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩৫   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল
মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
জন‌সেবার অঙ্গীকা‌রে কাল‌কি‌নি রমজানপুরে চেয়ারম্যান পদে আবদুস সোবহানের প্রার্থীতা ঘোষণা
চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
শহীদ ডা. মিলন দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
শিশুদের সঙ্গে খেলাধুলার সামগ্রী ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ