ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে: ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে: ডিএমপি কমিশনার
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে: ডিএমপি কমিশনার

ঢাকাকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাইকারীর হামলায় আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএমপি বলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজকের কাছ থেকে মালামাল ছিনতাই করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৭২ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১৮০ ছিনতাইকারীকে।

তিনি আরও বলেন, ঈদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঈদের আগেই অনেক ছিনতাইকারীকে গ্রেফতার করছিলাম কিন্তু এরপরও দুঃখজনকভাবে বিষয়গুলো ঘটেছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। আর রাজধানীকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে।

ডিএমপি কমিশনার বলেন, রাকিবুলকে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরেক আসামি নজরদারিতে আছে, তাকেও যে কোনো সময় গ্রেফতার করা হবে।

পুলিশের ডাটাবেজ অনুযায়ী, ঢাকায় প্রায় ৬ হাজার ছিনতাইকারী আছে, ডাটাবেজে তথ্য থাকলেও ছিনতাইকারীরা কেন বার বার ফিরে আসে এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন,

প্রত্যেকে গ্রেফতার হয়েছে বলেই আমাদের ডাটাবেইজে নাম আছে। আমরা প্রত্যেককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। এরপর আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা জামিনে বের হয়ে আসে। এখন আইন সংশোধনের প্রয়োজন আছে কি না বা করণীয় বিষয়ে অপরাধবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানীরা বলতে পারবেন। আমাদের কাজ গ্রেফতার করে বিচারের আওতায় আনা।

চিকিৎসাধীন রাকিবুল হাসানের বিষয়ে জানতে চাইলে পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা জানান, তার মাথার ২ জায়গায় ইনজুরি, দুই হাতে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। পর্যায়ক্রমে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:২২   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সালথার সেই ইউপি চেয়ারম্যানকে শোকজ
আলফাডাঙ্গা আদর্শ কলেজে আনন্দঘন পরিবেশে নবীন বরণ
মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি’র শিক্ষার্থীদের নবীনবরণ
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ