অসচেতনতা থেকেই ‘বারবার এমন দুর্ঘটনা ঘটছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসচেতনতা থেকেই ‘বারবার এমন দুর্ঘটনা ঘটছে’
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



অসচেতনতা থেকেই ‘বারবার এমন দুর্ঘটনা ঘটছে’

ঝালকাঠিতে টানা সাড়ে ১০ ঘণ্টা পর জ্বালানি তেলবাহী জাহাজের আগুন নিভেছে। জাহাজটি এখন নিরাপদ। তবে অসচেতনতা থেকেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি পৌর মিনি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেন।

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, এ ধরনের জাহাজগুলোতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকছে না। কোন দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা থাকে। তবে সুগন্ধা নদীতে বিস্ফোরণ ঘটা জাহাজের তেল থেকে নতুন করে আর দুর্ঘটনার আশঙ্কা নেই।

প্রসঙ্গত, মোট ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাটের অপর পাশে সুগন্ধা নদীতে গত শনিবার (০১ জুলাই) সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। ঘটনার পর ট্যাংকারে থাকা ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ হয় চারজন। পরে সোমবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদের (চারটি) মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, ওইদিন সন্ধ্যায় একই ট্যাংকারে দ্বিতীয় বিস্ফোরণ ঘটলে ১৫ জন আহত হয়। এর মধ্যে দুজনকে ঢাকায় নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৩৪   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ