ঢাকা-১৭ আসনের নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থাকবে : ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-১৭ আসনের নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থাকবে : ইসি সচিব
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



ঢাকা-১৭ আসনের নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থাকবে : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনসহ ১৭ জুলাইয়ের অন্যান্য ভোট সুষ্ঠু, নিরপেক্ষভাবে করতে আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ বাহিনীও পক্ষপাতহীন নিরপেক্ষভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শতভাগ নিরপেক্ষ থাকবে বলে নিশ্চয়তা দিয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলাবাহিনীর প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আড়াই ঘণ্টা ধরে বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম আলম বলেন, ঢাকা-১৭ আসনের উপ নির্বাচন রয়েছে এবং বিভিন্ন এলাকায় আরও ৭৫টি ভোট রয়েছে ১৭ জুলাই। ঢাকা উপনির্বাচনে ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে প্রথম ভোট হচ্ছে।

আমাদের বার্তা একটি-সুষ্ঠু, সুন্দর নির্বাচন করা। পুলিশ- প্রশাসনের প্রতি শতভাগ আস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ভোটে আইন শৃঙ্খলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৫৫   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ