আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বুধবার, ৫ জুলাই ২০২৩



আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টা পরই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের নিয়মিত অধিনায়ক তামিম পুরোপুরি ফিট না হয়েও এই ম্যাচে খেলবেন। তবে তামিমকে ছাড়াও আর কাদের নিয়ে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট তা এক নজরে দেখে নেয়া যাক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মঙ্গলবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিজেই জানিয়েছেন, তিনি শতভাগ ফিট নন। তবুও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

এদিকে তিন পেসারকে নিয়ে একাদশ সাজানোর ইচ্ছা কোচের। আর এবার চট্টগ্রামের পিচও তৈরি করা হয়েছে পেস বান্ধব। যার কারণে বাংলাদেশের একাদশে তিন পেসার দেখার সম্ভাবনা রয়েছে অনেক।

ওপেনার তামিমের সঙ্গে দেখা জেতে পারে লিটন দাসকে। আর তিন, চার ও পাঁচে দেখা জেতে পারে যথাক্রমে শান্ত, সাকিব ও তাওহিদ হৃদয়কে। এরপর ছয়ে মুশফিক এবং তার সঙ্গে ফিনিশিংয়ে ব্যাটিং করতে দেখা জেতে পারে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে।

এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল অবস্থান করছে সাত নম্বরে আর আফগানিস্তান নয়। র‍্যাঙ্কিংয়ের মতো এই দুই দলের লড়াইতেও এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি, আর আফগানিস্তানের ৪টি। ঘরের মাঠেও এগিয়ে বাংলাদেশ। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৭ ম্যাচ খেলেছে টাইগাররা; তাতে বাংলাদেশের জয় চারটি, আফগানদের তিনটি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১২:০৩:৫১   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
লন্ডন ডার্বি জিতল আর্সেনাল, প্যালেসকে হারিয়ে শীর্ষ তিনে ম্যানইউ
মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে জয় মায়ামির
ক্যারিয়ারের শেষ ইনিংসে হিলির তাণ্ডব, ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ
ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়
জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ