এনআরবিসি ব্যাংকের প্লানেট ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

প্রথম পাতা » অর্থনীতি » এনআরবিসি ব্যাংকের প্লানেট ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
বুধবার, ৫ জুলাই ২০২৩



এনআরবিসি ব্যাংকের প্লানেট ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

এনআরবিসি ব্যাংকের এক দশক পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত প্লানেট ম্যাগাজিনের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোড়ক উন্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা ও এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা ড. নুরুন নবী। এসময় ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, পরিচালক এএম সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, ব্যাংকের ডিএমডিরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. নুরুন নবী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণমানুষের অর্থনৈতিক স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ব্যতিক্রমী সেবা দিয়ে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে ব্যাংকটি। আবার প্রথাগত কার্যক্রমের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতির বিকাশে কাজ করছে এনআরবিসি ব্যাংক। প্রবন্ধ, কবিতা, গল্প ইত্যাদি বিষয় নিয়ে প্রকাশিত প্লানেট ম্যাগাজিন এনআরবিসি ব্যাংকের ব্যতিক্রমী কর্মকাণ্ডের একটি উদাহরণ।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক গণমানুষের সেবায় কাজ করছে। প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। দেশ ও মানুষের উন্নয়নের নানা দিক এই ম্যাগাজিনের লেখাগুলোতে উঠে এসেছে। ব্যাংকিং সেবার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, শিল্পসাহিত্যের উন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। ভবিষ্যতে প্লানেট ম্যাগাজিনকে গবেষণাধর্মী প্রবন্ধ ও সৃজনশীল সাহিত্যের সন্নিবেশ ঘটিয়ে শিল্প-সাহিত্যের অনন্য দলিলে রূপান্তরিত করা হবে।

উল্লেখ্য, প্লানেট এনআরবিসি ব্যাংকের ত্রৈমাসিক ম্যাগাজিন। এবারের বিশেষ সংখ্যায় এনআরবিসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি অন্য ব্যাংকের শীর্ষ নির্বাহী, গণমাধ্যম কর্মী ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের মূল্যবান লেখা রয়েছে। ব্যাংকের কমিউনিকেশন ডিভিশন ম্যাগাজিনটি প্রকাশ করেছে এবং সম্পাদক হিসেবে রয়েছেন ডিভিশনের প্রধান মো. হারুন-অর-রশিদ।

বাংলাদেশ সময়: ১৬:১৪:০০   ৩৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ