নিজ বাসায় পড়েছিল কাউন্সিলরের অর্ধগলিত মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজ বাসায় পড়েছিল কাউন্সিলরের অর্ধগলিত মরদেহ
বুধবার, ৫ জুলাই ২০২৩



নিজ বাসায় পড়েছিল কাউন্সিলরের অর্ধগলিত মরদেহ

দিনাজপুরে নিজ বাসা থেকে এক কাউন্সিলরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ জুলাই) পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাত ১০টায় পৌরসভার ইনস্টিটিউট মাঠ সংলগ্ন রেলের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

স্থানীয়রা জানান, আলম একা ওই বাড়িতে বসবাস করে আসছিল। রোববার সকালে তাকে বাজারে দেখা যায়। এ সময় আলম শারীরিক অসুস্থতার কথা বলে বাসায় চলে যান। গত দুই দিন তাকে কেউ দেখতে পায়নি। মঙ্গলবার সন্ধ্যার পর তার বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। এ সময় পুলিশ বাসায় ঢুকে খাটের ওপর অর্ধগলিত মরদেহ দেখতে পান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৫৯   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ