ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন মারা গেছেন
বুধবার, ৫ জুলাই ২০২৩



ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন মারা গেছেন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৫ জুলাই) ভোরে চট্টগ্রাম শহরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন বলে গণমাধ্যমকে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি বলেন, কামাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যা রেখে গেছেন।

১৯৪৮ সালে চট্টগ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন আহমেদ। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন। এ ছাড়া তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১৭   ৩২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ