ঢাকায় ভারতের পররাষ্ট্রস‌চিব সৌরভ কুমার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় ভারতের পররাষ্ট্রস‌চিব সৌরভ কুমার
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



ঢাকায় ভারতের পররাষ্ট্রস‌চিব সৌরভ কুমার

ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে তিনি ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকা‌লে তার ঢাকায় পৌঁছানোর তথ‌্য এক টুইট বার্তায় নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিমানবন্দ‌রে সৌরভ কুমারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দ‌ক্ষিণ এশিয়া অনু‌বিভা‌গে‌র মহাপ‌রিচালক র‌কিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

জানা গেছে, ঢাকা সফ‌রকা‌লে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মো‌মে‌নের সঙ্গে বৈঠক করবেন সৌরভ কুমার। বৈঠকে আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে হ‌তে যাওয়া বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি নি‌য়ে আলাপ কর‌বেন তারা। প‌রে বিমসটেকের কার্যাল‌য়ে যা‌বেন সৌরভ। বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেকফেল বর্তমা‌নে ঢাকায় না থাকায় সে‌টি হ‌চ্ছে না।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্র সচিবের (পূর্ব) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার। ১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সৌরভ আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:০৪:০০   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান
পুকুর পাড়ে রাস্তা ধস, সরিষাবাড়ীতে চলাচলে চরম ভোগান্তি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা
নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
সালথায় জুলাই শহিদ দিবস পালিত, শহিদদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভা
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সদরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
সদরপুরে মোবাইল কোর্ট: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, শাহজালাল হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ