দেশে এসেছে ৫২৮ মেট্রিক টন কাঁচা মরিচ

প্রথম পাতা » অর্থনীতি » দেশে এসেছে ৫২৮ মেট্রিক টন কাঁচা মরিচ
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



দেশে এসেছে ৫২৮ মেট্রিক টন কাঁচা মরিচ

বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এতে এখন পর্যন্ত দেশে এসেছে ৫২৮ মেট্রিক টন কাঁচা মরিচ।

শুক্রবার (৭ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমদানির অনুমতি দেয়ার পর থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত দেশে এসেছে ৫২৮.৫৮ মেট্রিক টন কাঁচা মরিচ। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই দেশে এসেছে ৫৪ মেট্রিক টন কাঁচা মরিচ।

কামরুল ইসলাম আরও জানান, দেশে এখন পর্যন্ত ১৪৮টি আইপির বিপরীতে ৫১ হাজার ৩৮০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

এর আগে, কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন মরিচ আমদানির অনুমতি দেয়। এর মধ্যে দুদিন আমদানির পর ঈদের কারণে বন্ধ ছিল আমদানি। তবে ঈদের ছুটি শেষে গত রোববার (২ জুলাই) থেকে আবারও দেশে আসছে আমদানি করা কাঁচা মরিচ।

কামরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৯ লাখ ৬২ হাজার ৪শ ৭৩ টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৫৭ হাজার ১৩ মেট্রিক টন পেঁয়াজ।

এছাড়া, ৭৮ হাজার ৯শ টন টমেটো আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে ৩শ ৩০ মেট্রিক টন টমেটো।

বাংলাদেশ সময়: ১৬:১২:২১   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ