তামিমের বিদায়ে দলে প্রভাব পড়বে না : লিটন

প্রথম পাতা » খেলাধুলা » তামিমের বিদায়ে দলে প্রভাব পড়বে না : লিটন
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



তামিমের বিদায়ে দলে প্রভাব পড়বে না : লিটন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে চলমান সিরিজের শেষের দুই ম্যাচে নেতৃত্ব দেবেন লিটন দাস। আজ শুক্রবার সকালে বিসিবির আনুষ্ঠানিক অধিনায়ক ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন লিটন।

এ সময় বিদায়ী অধিনায়ক তামিমের না থাকা নিয়ে লিটন জানালেন, দলের পরিবেশে প্রভাব পড়বে না। আগের মতোই থাকবে।

লিটন বলছিলেন, ‘উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। সামহাউ যদি ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়াই খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।’

গতকাল সংবাদ সম্মেলনে তামিমের অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার আগেই লিটনরা জানতে পারেন বিষয়টি। সদ্য বিদায়ী ক্রিকেটার তামিম তাদের মেসেজ দিয়ে জানিয়েছিলেন বিষযটি। লিটন বলেন, তামিমের নেওয়া সিদ্ধান্তকে তারা সম্মান করেন। বলছিলেন, ‘আমি জানতে পেরেছি দুপুর একটার দিকে। আমরা উপলব্ধি করতে পারিনি তিনি এমন কিছু করবেন। তবে তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’

যাওয়ার আগে অবশ্য বড় ভাই (তামিম) বলে গেছেন দল প্রথমে। আগামীকাল (শনিবার) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৪০   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ