ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু
শনিবার, ৮ জুলাই ২০২৩



ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে জেলায় চলতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আব্দুর রাজ্জাক নামে এক ষাটোর্ধ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাজীপুরের মাওনায় চাকরি করতেন তিনি। ঈদের ছুটিতে ময়মনসিংহের তারাকান্দায় গ্রামের বাড়িতে এসে অসুস্থ বোধ করলে তার ডেঙ্গু ধরা পড়ে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। গতকাল শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নতুন করে পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তির পাশাপাশি মোট ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ১২৫ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশ ঢাকা ও এর আশপাশে বসবাস করেন।

বাংলাদেশ সময়: ১৩:২২:০৮   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ