বন্দরে নির্মাণাধীন স্মৃতিসৌধ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে নির্মাণাধীন স্মৃতিসৌধ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার
সোমবার, ১০ জুলাই ২০২৩



বন্দরে নির্মাণাধীন স্মৃতিসৌধ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

জাতীয় স্মৃতি সৌধের আদলে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন স্মৃতি সৌধ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

সোমবার (১০ জুলাই) বিকেলে বন্দর রেললাইন সংলগ্ন সমরক্ষেত্রে নির্মাণাধিণ স্মৃতিসৌধ পরিদর্শন করেন তিনি।

স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বিভাগীয় কমিশনার বলেন, আগামী প্রজন্ম এই স্মৃতি সৌধের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও বুঝতে পারবে।

এ সময় তিনি একটি ইউনিয়ন ভুমি অফিস ও নগর স্বাস্থ্য কেন্দ্রও পরিদর্শন করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ , বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা, সহকারী কমিশনার(ভুমি) মণিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক , স্মৃতি সৌধ নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চাদনী ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ চান মিয়াসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:৫৪   ৪২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রযুক্তিনির্ভর ও কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে পৃথক স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ