বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনাপয়সায় সেবা দেব: হাসনাত

প্রথম পাতা » চট্টগ্রাম » বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনাপয়সায় সেবা দেব: হাসনাত
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনাপয়সায় সেবা দেব: হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণ বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছেন। নির্বাচনে একটি পয়সাও আমি খরচ করি নাই। এখন জনগণকে বিনাপয়সায় সেবা দেব। আমার এলাকার বাসিন্দাদের কোথাও মৌলিক সেবা পেতে হয়রানি হতে দেব না। মানুষ আমার কাছে প্রত্যাশা করেন। আমি তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে কাজ করব।

বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

হাসনাত বলেন, মাটিখেকোরা মাটি কাটার আগে পুলিশকে জানায় ‘আমরা এই সময় থেকে ওই সময় পর্যন্ত মাটি কাটব’ এসিল্যান্ড-ইউএনও স্পটে যেতে যেতে পুলিশ আবার তাদের সচেতন করে দেয়। তখন স্পটে গিয়ে কাউকে পাওয়া যায় না। তাদের যদি এক লাখ দুই লাখ টাকা জরিমানাও করা হয় এটা তারা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেয়। এই খরচটা তাদের গায়েই লাগে না। আমি বলব সমঝোতার ভিত্তিতেই গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে। এতে থানা পুলিশের কিছু সদস্য জড়িত আছে।

তিনি বলেন, আমি গতকাল রাতে গোমতী নদীর বিভিন্ন স্পট ঘুরে দেখেছি। আমি যাওয়ার খবর তারা আগেই পেয়ে যায়। কাল কেউ মাটি কাটার সাহস করেনি।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি- দেবিদ্বারে যে পাঁচটি স্পট থেকে মাটি কাটা হয় ওই পাঁচটি স্পটের মধ্যে একটি স্পটেও যেন আর এক কোদাল মাটি কাটা না হয়। যদি এক কোদাল মাটি কাটা হয় সেক্ষেত্রে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। না হলে আমি ধরে নেব- আপনারা প্রশ্রয় দিচ্ছেন বলেই তারা মাটি কাটার সুযোগ পাচ্ছে। আমি মনে করি পুলিশের ভূমিকা এখানে খুবই জরুরি। আপনারা প্রয়োজনীয় দৃশ্যমান ব্যবস্থা নেবেন।

দেবিদ্বার নিউমার্কেট বাজার স্থানান্তরের বিষয়ে হাসনাত বলেন, রাস্তার পাশে রোড ডিভাইডারের মধ্যে দোকানপাট বসানো হয়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন- তাদের জন্য স্থায়ী একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি বলব আজ থেকেই আপনারা দেবিদ্বার পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেট প্রস্তুত করেন; আমি ব্যবসায়ীদের ওখানে যেতে আইনগতভাবে বাধ্য করব। আমরা সবাই মিলেমিশে দেবিদ্বারকে সুন্দর করব।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২১   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ